দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম

ঢাকায় মশা মারতে ৯ বছরে খরচ হাজার কোটি টাকা!

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ এএম

৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং, লার্ভিসাইড, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আর ভ্রাম্যমাণ আদালত।

বিশেষজ্ঞরা বলছেন, ২০১৭ সাল থেকে একের পর এক উদ্যোগ নিলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ দুই সিটি করপোরেশন।

২০১৭ সাল। একটি গাপ্পি মাছ দিনে অন্তত ৫০টি মশার লার্ভা ধংস করবে এমন লক্ষ্য নিয়ে  সাড়ে ৪শ কিলোমিটার ড্রেন-নর্দমায় মাছ ছাড়ার ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র সাইদ খোকন।   

লার্ভা কমাতে ২০২০ সালে বিভিন্ন জলাশয়ে পাঁচ শতাধিক হাঁস, ৫ মণ তেলাপিয়া মাছের পোনা এবং প্রায় ১০ হাজার ব্যাঙাচি ছাড়েন মেয়র শেখ ফজলে নূর তাপস। পরের বছর খাল-লেকে মশার ওষুধ ছিটাতে ড্রোন নিয়ে আসে ঢাকা উত্তর। 

এডিসের প্রজননস্থল খুঁজে বের করতে বাসাবাড়ির ছাদে ড্রোন ওড়ানোর অভিনব কৌশল নেন মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি চলতে থাকে ফগিং, লার্ভিসাইড, পরিচ্ছন্নতা অভিযান আর ভ্রাম্যমাণ আদালত। 

বছর বছর মশক নিধনে বাড়তে থাকা খরচের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত ও প্রাণহানি। পরিসংখ্যান বলছে, ২০১৮ থেকে ২০২৬ পর্যন্ত মশক নিধনে ঢাকার দুই সিটির খরচ প্রায় এক হাজার কোটি টাকা। এর মধ্যে ঢাকা উত্তর ৬৩৭ কোটি ৩৫ লাখ এবং ঢাকা দক্ষিণ ৩৬১ কোটি ৩৮ লাখ টাকা। 

নগরবিদেরা বলছেন, মশক নিধনে শুধু অর্থই ব্যয় করেছে দুই সিটি। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। 

নগর পরিকল্পনাবিদ ড. আদিল মোহম্মদ খান বলেন, ‘আমরা মশা মারতে ওষুধ কিনছি। কখনো বলছি আরও ভালো ওষুধ আনছি। কিছু চটকদার কাজ হচ্ছে। কিন্তু মূল বিষয়টা তো বিজ্ঞানসম্মত পরিকল্পনা, নগর পরিকল্পনার কমিটি এনগেজমেন্ট। সেই জায়গাতে তো আমরা যাইনি। শুধু একটা জিনিস নিয়ে বেশি কাজ করেছি, মশা মারতে ফগিং কিনতে হবে। তাহলে অন্যসকল যে কাজ, সেই কাজটা কোন সরকার করবে?’ 

তবে দুই প্রশাসকের দাবি, আগের চেয়ে এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে। হাসপাতালে বেশিরভাগ রোগী রাজধানীর বাইরের। 

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘গত ১০ বছরে ডেঙ্গুর যে রোগী ছিল, তারচেয়ে বর্তমানে সবচেয়ে নিম্ন। আমরা মনে করি যে, নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে হলে সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রতিটি বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস– সবাইকে সচেতন থাকতে হবে।’ 

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘আল্লাহ না করুন, আরও বেশি ক্ষতি হতে পারত। সেখান থেকে আমি মনে করি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী এটার ওপরে জোর দিয়েছে। পাশপাশি জনসচেতনতা বেড়েছে। যেটার জন্য আমি মনে করি, ক্ষতি অনেকটা কম হয়েছে।’ 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ঢাকা দুই সিটিতে ডেঙ্গু আক্রান্ত ২১ হাজার আর মারা গেছে ১১৫ জন।

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
রাজধানীর উত্তর শাহজাহানপুরে সম্পত্তির জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে।
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন ব্যাংক ও...
রাজধানীর রমনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা হয়। গুরুতর আহত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর