গাজীপুরে ওষুধ কারখানায় আগুন

শর্ট সার্কিট থেকে সূত্রপাত, ধারণা ফায়ার সার্ভিসের

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। তবে প্রায় ১৩ ঘণ্টা পর পুরোপুরি নিভে যায় আগুন। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে ডাম্পিংয়ের কাজ। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে এ আগুনের সূত্রপাত হতে পারে।

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ এএম

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। তবে প্রায় ১৩ ঘণ্টা পর পুরোপুরি নিভে যায় আগুন। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে ডাম্পিংয়ের কাজ। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে এ আগুনের সূত্রপাত হতে পারে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনজন আহত হলেও কারখানার কেউ হতাহত হয়নি। আগুনে পুড়ে গেছে কেমিক্যাল, উৎপাদন যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সোয়া ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় ইউনিট-২ তে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এসআরবির প্রচেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট কারখানায় ডাম্পিংয়ের কাজ করে যা চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এরপর ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে আগুন লাগার পর কারখানা ভবনের চতুর্থ তলা ও দ্বিতীয় তলাসহ দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে কেমিক্যাল, উৎপাদন যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল। এরপর রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানায় উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার সকালে কারখানায় নিরাপত্তা কর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা মূল ফটক দিয়ে প্রবেশ করলেও শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে কারখানা ফটকে জড়ো হওয়া গণমাধ্যম কর্মীদের কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম বলেন, ডাম্পিং শেষ করে রাত সাড়ে ১০টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল  ত্যাগ করেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখা অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ভোররাতে এ ঘটনায় ব্যাংকের দুটি মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের...
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে সেনাবাহিনীও।
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় এসেনশিয়াল ড্রাগসের ওষুধ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ ছাড়া ঘটনাস্থলে যাচ্ছে আরও ৮ ইউনিট।
প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজার আগুন। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে ভবনের ছয় তলায় থাকা বিভিন্ন পণ্যের গুদাম। ব্যবসায়ীদের দাবি, আগুনের...
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০ বছরেও অর্থ উদ্ধারে অগ্রগতি নেই। চূড়ান্ত হয়নি সিআইডির তদন্ত প্রতিবেদনও। তবে অর্থ ফেরত পাওয়া নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক। সিআইডি বলছে, যাদের গাফিলতি ও...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর