কক্সবাজারে হোটেলে অগ্নিকাণ্ড, নামতে গিয়ে আহত কয়েকজন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় হোটেলটির পার্কিং এলাকা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভি জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এ সময় হোটেলটিতে ৩ শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। হোটেল থেকে তাড়াহুড়ো করে নামতে কয়েকজন পর্যটক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

জানা গেছে, অগ্নিকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পার্কিং এলাকার জেনারেটর সহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। 

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে যথেষ্ট অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পর্যটকেরা নিরাপদে আছেন।

এরআগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় টুপটুপ রিসোর্ট নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১০ পর্যটক। এতে আহত হন ৭ জন পর্যটক। 

 

গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণহানির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। বৃহস্পতিবার রাতে কলাতলীর দক্ষিণ পাশে ভাঙ্গার মোড় এলাকায় নিখোঁজ নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ ভেসে...
কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এখনও নিখোঁজ এক পর্যটক।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ...
আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার...
বিশ্ববাজারে আজও বেড়েছে জ্বালানি তেলের দাম। অয়েল প্রাইজ ডট কমের সবশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৭০ সেন্ট ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫ ট্রিলিয়ন ডলারে। একইসঙ্গে বাড়ছে সুদের বোঝা। শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তলিকায় বাংলাদেশের অবস্থান ৪৫তম। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের এক...
নাহিদ আহ্বায়ক, আখতার সদস্য সচিব
নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব পদে বহাল রেখে ১৯৫ সদস্যের কমিটি পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরউদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ...
লোডিং...

এলাকার খবর