ফরিদপুরে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার আরকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সাতক্ষীরা থেকে ঢাকাগামী কিং ফিসার নামের যাত্রীবাহী বাসটি আড়কান্দি নামক স্থানে পৌঁছালে ফরিদপুর থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিনজন নিহত হন। আহত হন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামিম রেজা জানান, মাগুরা জেলা থেকে সকালে ফরিদপুরে একটি কর্মশালায় যোগ দিতে আসেন ৭ শিক্ষার্থী। কর্মশালা শেষে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ...
শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া কুটেমনি ব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার কর হয়।
বর্তমান সরকার গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী কার্যক্রম করে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দায়িত্ব পালনে...
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠনের উদ্যোগের প্রস্তাবনাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের আয়োজন করায় গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি...
হামের উপসর্গে নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এই হিসাব জানানো হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সবশেষ ২৪ ঘণ্টার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
লোডিং...

এলাকার খবর