ঢাকার কেরাণীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে এই আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটে কেরাণীগঞ্জের নারিকেল বাগে আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
ফায়ার সার্ভিস আরও জানায়, মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আ আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


