গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল

শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪ গোয়েন্দা সংস্থা। এ সময় বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়।।

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম

শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪ গোয়েন্দা সংস্থা। এ সময় বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়।।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় শুরু হওয়া এ অভিযান চলে প্রায় তিন ঘণ্টা। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় সংগ্রহ ও বিক্রির প্রমাণ পায় এনবিআর।

এনবিআর জানায়, অভিযানের মূল লক্ষ্য ছিল জব্দ অ্যালকোহলের বৈধ উৎস যাচাই, শুল্ক-কর ও ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন এবং বিক্রয়কৃত অর্থ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কিনা, তা পরীক্ষা করা। পাশাপাশি, এসব লেনদেনে মানি লন্ডারিংয়ের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে অভিযানে অংশ নেয় চারটি গোয়েন্দা সংস্থা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, কাস্টমস গোয়েন্দা, আয়কর গোয়েন্দা এবং ভ্যাট গোয়েন্দা বিভাগ। অভিযানকালে সার্বিক নিরাপত্তা ও কার্যক্রমে সহযোগিতা দেয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি)।

আটক পণ্যের সুনির্দিষ্ট পরিমাণ, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানাতে আজ বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনবিআর।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, জাল নোট, বিভিন্ন সরঞ্জাম ও...
রাজধানীর (পিজি) হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...
গ্যারান্টি ক্লজসহ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ করেছে নদী বাঁচাও আন্দোলন।
রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— মো. মেহেদী হাসান ওরফে...
অবশেষে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার বিবৃতিতে এ ঘোষণা দেন তারা।
কিন্তু সেই পরিস্থিতি থেকে শাদাব খান ও হারিস রউফের দৃঢ়তায় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে যায় পাকিস্তান। দুজনে মিলে দশম উইকেট জুটিতে ৮৯ রান তুলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সে পথে...
স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যেই সমমনা ইসলামী দল গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এর মধ্যে কোনো দল অন্য জোটে থাকলেও তাতে সমস্যা হবে না বলে মনে করছে হেফাজতে ইসলাম। তবে...
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর