আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত   

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে মব সৃষ্টি করে তাঁকে মারধর করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআর এ পরিচালকের নিজ দপ্তরে এ ঘটনা ঘটে।

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে মব সৃষ্টি করে তাঁকে মারধর করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআর এ পরিচালকের নিজ দপ্তরে এ ঘটনা ঘটে।

সংস্থাটির পরিচালকের দপ্তর সূত্রে অভিযোগ, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছেন। সিসিটিভি ফুটেছে দেখা যায়, পরিচালক কাজী আহমেদ নিজের কক্ষে বৈঠক করছেন। এ সময় আট থেকে ১০ জন লোক তাঁর কক্ষে ঢোকেন। তারা কাজী আহমেদকে চেয়ার থেকে টেনে উঠিয়ে নিয়ে মারধর শুরু করেন। 

এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে স্থাস্থ্য মন্ত্রণালয়। আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। 

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে ডা. জাহিদ হোসেনের সদস্যপদ স্থগিত করেছে ড্যাব। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে ডা. জাহিদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

কক্সবাজারের ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের আগুন এখনো নেভানো যায়নি। বড় দুর্ঘটনার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও প্রাথমিক...
গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু তালহা ওরফে মুহিন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ড পাওয়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক...
রাজধানীর রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুধবার সকালে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার এলাকায় অভিযান চালায় ডিএসসিসি কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারলে...
বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি প্রায় ৪০ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়ে ১২৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়ন এবং দেশটিতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান। আজ বুধবার জাপানের টোকিওতে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে...
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৪২ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১২ জন। 
লোডিং...

এলাকার খবর