রাজধানীতে আবাসিক হোটেলের জানালা থেকে পড়ে কিশোরের মৃত্যু 

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার গ্রিলবিহীন জানালা থেকে নিচে পড়ে মাহমুদুল হাসান সিয়াম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দর থানাধীন উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে অবস্থিত হোটেল এম্বাসেডরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে হোটেলে থাকা তিন বন্ধুকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, শুটিংয়ের কাজে সিয়ামসহ কয়েকজন বন্ধু পাঁচ দিন আগে ওই হোটেলে ওঠেন। এর আগেও তারা সেখানে অবস্থান করেছিলেন। হোটেলে থেকে বিভিন্ন স্থানে শুটিংয়ে যেতেন তারা। গতকাল শনিবার বিকেলে হোটেল এম্বাসেডরের পঞ্চম তলার একটি কক্ষের জানালা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান সিয়াম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার দুপুরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এসআই আলমগীর হোসেন আরও জানান, প্রাথমিকভাবে জানালার গ্রিল না থাকায় ফাঁকা দিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে সিয়ামের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। 

সিয়ামের সঙ্গে হোটেলে থাকা রিসান (২৩), মিম চৌধুরী (২০) ও আমিরা খান (২২) নামে তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিসান ও মিমের মধ্যে সম্পর্ক থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়ে পুলিশ।

তবে সিয়ামের সঙ্গে আমিরার কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আমিরার বক্তব্য জানতে চাইলে তিনি জানান, সিয়াম তার পূর্বপরিচিত ছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
সুন্দরবনের দুবলার চর এলাকায় পর্যটকবাহী বোট থেকে নেমে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আজ রোববার মরদেহ শহরে নিয়ে আসা হবে।
রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দুইটি এবং মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এগুলো নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে...
রাজধানীর বারিধারার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাভার-নতুন বাজার রুটে চলাচলকারী বাসটি নতুন বাজারে যাত্রী নামানোর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা এতে আগুন দেয়। তবে...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে...
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে জনগণ শুধু...
বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদনে জমা দেওয়া নথির সত্যতা দ্রুত যাচাইয়ে ভিজিবল ডিজিটাল সিল (ভিডিএস) ব্যবহারের প্রস্তাব দিয়েছে রিলিফ ভ্যালিডেশন লিমিটেড (আরভিএল)। প্রতিষ্ঠানটির দাবি, এ প্রযুক্তির মাধ্যমে...
লোডিং...
```html ```

এলাকার খবর