ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদনে জমা দেওয়া নথির সত্যতা দ্রুত যাচাইয়ে ভিজিবল ডিজিটাল সিল (ভিডিএস) ব্যবহারের প্রস্তাব দিয়েছে রিলিফ ভ্যালিডেশন লিমিটেড (আরভিএল)। প্রতিষ্ঠানটির দাবি, এ প্রযুক্তির মাধ্যমে ব্যাংক বিবরণী, শিক্ষাগত সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির সত্যতা কয়েক সেকেন্ডের মধ্যে যাচাই করা সম্ভব।

রোববার রাজধানীর গুলশানে আরভিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রযুক্তিটি তুলে ধরা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজসহ আন্তর্জাতিক সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত বলেন, অল্পসংখ্যক ভিসা আবেদনে জাল বা যাচাই-অযোগ্য নথি জমা পড়লেও কর্মকর্তাদের প্রতিটি আবেদন বাড়তি সতর্কতার সঙ্গে পরীক্ষা করতে হয়। এতে সময় ও শ্রম দুটিই বেশি লাগে। ভিডিএসের মতো প্রযুক্তি নথি যাচাই এবং ভিসার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত করতে সহায়তা করতে পারে।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশি আবেদনকারীদের জমা দেওয়া নথির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রকৃত শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশীদেরও বাড়তি যাচাই-বাছাইয়ের মুখে পড়তে হচ্ছে।

আরভিএলের উপস্থাপনা অনুযায়ী, ভিডিএস হলো ডিজিটাল স্বাক্ষরযুক্ত একটি দ্বিমাত্রিক কোড, যা কাগজের নথি ও পিডিএফ ফাইলে যুক্ত করা যায়। এর মাধ্যমে নথিটি কোন প্রতিষ্ঠান ইস্যু করেছে, এর তথ্য পরিবর্তন করা হয়েছে কি না এবং এটি বৈধ কি না, তা যাচাই করা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ই-মেইল বা ফোনে যোগাযোগের প্রয়োজন হয় না।

প্রতিষ্ঠানটি জানায়, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) ভিজিবল ডিজিটাল সিল পদ্ধতির ভিত্তিতে ভিডিএস তৈরি করা হয়েছে। বাংলাদেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০০৬ এবং সাক্ষ্য (সংশোধন) আইন, ২০২২-এর আওতায় এ প্রযুক্তির আইনগত স্বীকৃতি রয়েছে বলেও দাবি করেছে আরভিএল।

আরভিএল আরও জানায়, দেশের বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানে ইতোমধ্যে ভিডিএস ব্যবহৃত হচ্ছে। ভিসা ও অভিবাসন প্রক্রিয়ায় মেডিকেল সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, বিমান টিকিট ও বিবাহসনদ যাচাইয়ের ক্ষেত্রেও প্রযুক্তিটি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরভিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ বলেন, বিদেশে জমা দেওয়া বাংলাদেশি নথির বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার এবং যাচাই-সংক্রান্ত জটিলতা কমাতে তারা কাজ করছেন।

আরভিএল দিপন গ্রুপ ও জার্মান প্রযুক্তিপ্রতিষ্ঠান ভেরিডোসের যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের অধীনে লাইসেন্সপ্রাপ্ত সার্টিফাইং অথরিটি হিসেবে কাজ করছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে...
রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার গ্রিলবিহীন জানালা থেকে নিচে পড়ে মাহমুদুল হাসান সিয়াম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দর থানাধীন...
নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল ব্যান্ডরোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে শিবপুর উপজেলার কামরাবো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়...
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনায় বিষ বিক্রেতাসহ এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার  অভিযান চালিয়ে সুন্দরবনের ছোট জোংড়া খাল থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।  
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে জনগণ শুধু...
রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন ডেঙ্গু রোগী। 
লোডিং...
```html ```

এলাকার খবর