করোনাকালে তরুণ নেতৃত্বের বিকল্প নেই

আপডেট : ২৭ জুলাই ২০২০, ১১:২৩ এএম
করোনাভাইরাস বিশ্বকে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় তরুণ নেতৃত্ব বিকাশের কোনো বিকল্প নেই। করোনার সময়ে তার প্রমাণ রেখেছে তারা। আজকের বাংলাদেশেও মাঠপর্যায়ে ভূক্তভোগীদের স্বেচ্ছাসেবা দিচ্ছে হাজার হাজার তরুণ। করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধা যারা, তাদের বড় অংশই আসলে বয়সে যুবা। তাদের নিয়ে সুন্দর আগামী রচনা করতে সক্ষম হবে বাংলাদেশ। বাংলাদেশ এগ্রিবিজনেস সোসাইটির (বিএএস) উদ্যোগে 'করোনাকালীন তরুণ নেতৃত্বের ভূমিকা'- শীর্ষক এক ভার্চুয়াল আয়োজন করা হয়।

শনিবার অনলাইনভিত্তিক এই আলোচনায় অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (এগ্রিকালচারাল এক্সটেনশন এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ) অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, স্টামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সহকারী অধ্যাপক মোহাম্মদ ফখরুল ইসলাম, স্টার সিনেপ্লেক্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তা লায়লা নাজনীন ও সাংবাদিক মিল্লাত হোসেন।

আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ এগ্রিবিজনেস সোসাইটির (বিএএস) অনুষ্ঠান-সম্পাদক সারাহ আফরিন। সঞ্চালনায় ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ এগ্রিবিজনেস সোসাইটির (বিএএস) ভারপ্রাপ্ত সভাপতি সালমান ইবনে আলম। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যও রাখেন তিনি।

ভার্চুয়াল আলোচনায় অতিথিরা বলেন, এই করোনার সময় তরুণদের কৃষি ও কৃষিব্যবসার সাথে সম্পৃক্ত হতে হবে। কৃষি ও কৃষক বাঁচাতে তরুণদের এগিয়ে আসতে হবে। তারা আরো জানান, করোনাকালে অনেক কিছু স্থবির হয়ে গেছে। বেকারত্ব বেড়েছে। তাই চাকরির বাজারে তরুণদের টিকে থাকতে হলে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তরুণদের মধ্যে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে পড়াশোনার পাশাপাশি তাদের বিভিন্ন সাংগঠনিক কাজে্ও যুক্ত হতে হবে। তবে তরুণ নেতৃত্বের বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আরো বেশি ভূমিকা পালন করা প্রয়োজন।গণমাধ্যমও এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করেন।

/এইচ.এ/
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ছেলে সেজে মেয়েকে বিয়ে করলেন চাঁদনী নামের এক মেয়ে। এলাকাবাসীর সালিস বৈঠকে বিচ্ছেদ করারসহ সেই মেয়েটিকে মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত, মারধর ও তওবা পড়ানো হয়। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর