যশোরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম

যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

নিহত জিতুর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় হত্যাসহ ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় সুমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বুধবার রাত ১১টার দিকে জিতু শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক জিতুর ওপর অর্তকিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে জিতুকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল করলে, রাত ১২টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ যশোর সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে জিতুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় স্থানান্তর কর হচ্ছিল। পথে বেলা ১১টার দিকে মারা যান তিনি।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে সুমন নামের এক যুবককে ধারালো অস্ত্রসহ রাতেই আটক করেছে পুলিশ। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।...
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির পর ওই শিক্ষিকার বাবা কামাল উদ্দিনকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়ে...
কুমিল্লায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন...
গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে মাথা ফেঁটেছে এক শিক্ষানবীশ নারী আইনজীবীর। মাথায় আঘাত পাওয়া ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেনা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। তবে এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
খুলনার পাইকগাছায় রান্না করার পর মাংস রং সবুজ রঙ ধারণ করেছে। পরে কড়াইসহ সেই মাংস ইউএনও অফিস ও থানায় যাওয়া হলো। তবে কেউ এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে...
বিষয়টি নিশ্চিত করে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছে।’
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর