বাগেরহাটে জামানত হারালেন ২১ প্রার্থী

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম

সদ্য শেষ হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনে জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ ছোট ছোট রাজনৈতক দলের ২১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। আসনে পড়া মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। 

যে ২১ জন জামানত হারিয়েছেন তাদের মধ্যে বাগেরহাট-১ আসনে পাঁচ জন, বাগেরহাট-২ আসনে পাঁচ জন, বাগেরহাট-৩ আসনে পাঁচ জন এবং বাগেরহাট-৪ আসনে ছয় জন রয়েছেন।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন এবারের নির্বাচনে অংশ নেয়া অধিকাংশ প্রার্থীদের ভোটাররা চিনেন না। যার কারণে তারা ভোট পায়নি জামানত হারিয়েছেন।

বাগেরহাট-১ আসনে মো. কামরুজ্জামান লাঙল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ২১০ ভোট, এইচ এম আতাউর রহমান আতিকী ডাবে পেয়েছেন এক হাজার ১৭৫, বাসুদেব গুহ (আম) দুই হাজার ৬৫, মো. মঞ্জুর হোসেন শিকদার (নোঙ্গর) দুই হাজার ৭৯৬, মো. মাহফুজুর রহমান (সোনালী আঁশ) এক হাজার ৭৮৫ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ৩৮ হাজার ৬৯৩। 

বাগেরহাট-২ আসনটিতে হাজরা শহীদুল ইসলাম (লাঙল) চার হাজার ১৭৪ ভোট, এস এম আজমল হোসেন (ঈগল) এক হাজার ৪৫৫, খাঁন আরিফুর রহমান (গোলাপ ফুল) তিন হাজার ১৬৩ ভোট, মরিয়ম সুলতানা (সোনালী আঁশ) দুই হাজার ৭৬২ ভোট, সোলায়মান শিকদার (নোঙ্গর) এক হাজার ৯০৭ ভোট পেয়েছেন। আসনটিতে ভোট পড়েছে দুই লাখ পাঁচ হাজার ৮৭২।

বাগেরহাট-৩ আসনে মফিজুল ইসলাম গাজী (ডাব) পেয়েছেন ২০৮ ভোট, ম্যানুয়েল সরকার (সোনালী আঁশ) ২২৮ ভোট, মো. মনিরুজ্জামান মনি (লাঙল) ৬৭০ ভোট, শেখ নুরুজ্জামান মাসুম (মশাল) ৩৩৮ ভোট, সুব্রত মন্ডল (নোঙ্গর) ৪২৩ ভোট পেয়েছেন। এই আসনে ভোট পড়েছে এক লাখ ৪৭ হাজার ৯৩০।

বাগেরহাট-৪ আসনে মো. জামিল হোসাইন (ঈগল) পাঁচ হাজার ৩৭৬ ভোট, মুহাম্মদ বদরুজ্জামান (ছড়ি) ৯৯২, মোহাম্মদ লোকমান (আম) এক হাজার ৬১১, মো. রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর) ৬৩৬, লুৎফুন নাহার রিক্তা (সোনালী আঁশ) ৬০৭ এবং সাজন কুমার মিস্ত্রী (লাঙল) পেয়েছেন দুই হাজার ২২০ ভোট। এই আসনে সর্বমোট ভোট পড়েছে দুই লাখ ১৪ হাজার ৭৬৭।

বাগেরহাট জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থী ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোড নম্বরে রিটানিং কর্মকর্তা বরাবর ২০ হাজার টাকা করে জামানত জমা দেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মোট সর্বমোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ি নির্বাচনে অংশ নেয়া প্রার্থী তা না পেলে তার সরকারের কোষাগারে জমা দেয়া জামানতের টাকা বাজেয়াপ্ত বলে গন্য হবে। অর্থ্যাৎ কোন প্রার্থীই টাকা ফেরত নিতে পারবেন না। বাগেরহাটের চারটি আসনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ২১ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

বাগেরহাট সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক চৌধূরী আব্দুর রব জানান, বাগেরহাটের চারটি আসনের নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলের প্রার্থীদের এলাকার ভোটাররা চিনে না। অনেকে এলাকায় থাকেননা। গত পাঁচ বছরে সাধারণ ভোটাদের কাছে কোন দিন এসেছেন তাও শুনিনি। দলগুলো তাদের কেন্দ্র থেকে মনোনয়ন দিয়েছে আর ভোটে দাঁড়িয়ে গেছেন। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচন না করে ভোটযুদ্ধে অংশ নিয়ে এরা জামানত হারাবেন এটাই স্বাভাবিক। ভবিষ্যতে প্রার্থী নির্বাচনে দল ভালভাবে যাচাই বাছাই করে প্রার্থী দিবে সেই আহ্বান এই বিশিষ্ট্য নাগরিকের।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। প্রায় এক লাখের বেশি ভোট পেয়ে তিনি পরাজিত করেছেন জামায়াতের দেলাওয়ার হোসেনকে।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা তিনদিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি। একই সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর