খেলার বিষয়ে মন যা চায় সেটাই করব: মাশরাফি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম

মাঠের খেলার বিষয়ে মন যা সাঁয় দেবে তাই করবেন বলে জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো নড়াইল সফরে এসে তিনি এমনটি জানান। 

এদিন সকাল ১০ টায় মাশরাফি নড়াইল সার্কিট হাউসে এসে উপস্থিত হন।  এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং রাষ্ট্রীয় সালাম জানানো হয়। এরপর তিনি সার্কিট হাউজ মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।  বৈঠকে  জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মেহেদি হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন।  আমি আমার সর্বোচ্চ দিয়ে দায়িত্ব ঠিকভাবে পালনের চেষ্টা করব। আমাকে আবার নির্বাচিত করায় এই জনপদের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ।’ 

খেলায় জড়িত থাকবেন না অবসরে যাবেন জানতে চাইলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন, ‘খেলা আমার ব্যাপার। এ নিয়ে আমি আমার মত করে সিদ্ধান্ত নেব। এটা মিডিয়ার সামনে বলার বিষয় না। আমার যেটা মন চাইবে সেটাই করব।’ 

জানা গেছে, বৈঠকের পর মাশরাফি নড়াইল ছেড়ে যান।  গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রন্ধাঞ্জলি নিবেদনের পর বৃহস্পতিবারই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। 

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল–২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তাঁর বাবা গোলাম মোর্ত্তজা স্বপনের বিরুদ্ধে নড়াইলে মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা। আজ রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার নড়াইল...
নিজ এলাকা নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রিয় মানুষটি নির্বাচনের মাঠে, এমন সময় বন্ধু শুভাকাঙ্খী–ভক্তরা কি ঘরে বসে থাকতে...
ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমানের নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর