হজ করা হলো না আশাশুনির আছিয়া-ফজিলার, প্রাণ গেল সড়কে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৯ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ওমরা হজ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের নওয়াপাড়া তেঁতুলতলা ঈদগাহ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মৃত আরশাদ সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) এবং একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৪৫)। তাঁরা দুজনই ওমরা হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আহতরা হলেন মিজানুর রহমান (৪৭), রেশমা খাতুন (৩৯) ও হুমায়ুন কবির (৪৮)।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, ওমরা হজ করতে পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার পাঁচজন একসঙ্গে সাতক্ষীরায় আসছিলেন। সাতক্ষীরা থেকে তাঁদের ঢাকায় যাওয়ার কথা ছিল। তাঁদের বহনকারী ইজিবাইকটি নওয়াপাড়া ঈদগাহ মোড়ে পৌঁছালে সাতক্ষীরার দিক থেকে ছেড়ে আসা মাছবহনকারী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে আছিয়া খাতুন মারা যান।

পুলিশ কর্মকর্তা বিশ্বজিৎ আরও জানান, পিকআপটিকে জব্দ  করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার তাকে গাজীপুরের কাশিমপুর...
সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। এ জন্য বাড়ানো হয়েছে টহল তৎপরতা ও...
আগামী জানুয়ারি মাসে খুলনা-ঢাকা নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মামলার আসামি আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। 
আন্তর্জাতিক অনলাইন বেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে ময়মনসিংহে একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও...
৫২ বলে ডাবল সেঞ্চুরি, এক ইনিংসে ২৮ ছক্কা
২৮ বলে সেঞ্চুরি! ৪০ বলে এক শ পঞ্চাশ, ৫২ বলে ডাবল সেঞ্চুরি- ক্রিকেটের ২২ গজে এমন ঘটনা কখনো দেখেছেন। স্বপ্ন নয়, এবার বাস্তবেই এমন ঐতিহাসিক ইনিংস খেলে তোলাপাড় ফেলে দিয়েছেন ভারতের বৈভব সুরিয়াভানসি। 
জনপ্রিয় অভিনেতা সোহেল খানের দাফন সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকার ধামরাইয়ের রাজাপুর ঈদগাহ মাঠে সন্ধ্যা ৬টায় জানাজা শেষে পাশের একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। স্বজনরা জানান, বগুড়ায় ‘নসিব’...
সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রী ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর অসুস্থ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ...
লোডিং...

এলাকার খবর