সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:১১ এএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর প্রাচীরে ধাক্কা লেগে এই দুর্ঘটনার শিকার হন হতাহতরা।

উপজেলার কাদাকাটি-দরগাহপুর সড়কের শ্রীধরপুর সেতুর ওপর আজ বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত কলেজছাত্রকে আশাঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন– সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে কালিগঞ্জ ডিগ্রি কলেজের এইএসসি পরীক্ষার্থী নয়ন ঘোষ (১৮), তাঁর সহপাঠী একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮) ও তাঁদের সহপাঠী একই গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে কর্নেল ঘোষ (১৮)।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কর্নেল ঘোষ জানান, তিনিসহ নয়ন উইলিয়াম একই মোটরসাইকেলে মঙ্গলবার দুপুর ২টার দিকে গুরুআশ্রম তালা উপজেলার জেঠুয়া গ্রামের শ্রীশ্রী হরিবালা আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে বুধবার ভোরে তিনজন একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন উইলিয়াম। পথে ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীধরপুর সেতুর প্রাচীরে ধাক্কা লাগে। এতে সেখানকার ডোবায় পড়ে নয়ন ও উইলিয়াম ঘটনাস্থলেই মারা যান। পথচারীরা তাঁকে (ঘোষ) উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, দুই  কলেজছাত্রের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গাইবান্ধায় নেশার টাকার জন্য ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবা হামিদুল মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। পরে তাকে মায়ের কাছে হস্তান্তর...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার সকালে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ থেকে...
কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া এলাকা যেন মরণ ফাঁদ। গত তিন মাসে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। স্থানীয়দের আভিযোগ, ট্রাক-বাসের বেপরোয়া গতি এবং...
সুনামগঞ্জের ছাতকে প্রশাসনের নাকের ডগায় কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ২০০টির বেশি অবৈধ চুন কারখানা। স্থানীয়ভাবে ‘পাজু’ নামে পরিচিত এসব কারখানায় চুন তৈরিতে প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মণ কাঠ।...
বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট...
প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি রেডমি নোট ১৭ সিরিজের উদ্যোগে ‘ম্যাক্স রিপাবলিক’ নামে একটি মিউজিক্যাল নাইট আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী...
দেশের সংকটে সমাধানমূলক পরামর্শ না দিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর