স্ত্রীকে নৌকায় বেঁধে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৬:৪৬ পিএম

নিহত কৃষক লীগ নেতা কৃষক লীগ নেতা আবুল কাশেম। ছবি: সংগৃহীতসাতক্ষীরার শ্যামনগরের একটি চিংড়ি ঘেরে কৃষক লীগ নেতা আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, এ সময় নিহতের স্ত্রীকে নৌকায় বেঁধে রাখা হয়। ঘের নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা নিহতের স্বজন ও পুলিশের।

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের একটি মাছের ঘের থেকে আজ শুক্রবার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আবুল কাসেম গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের বাসিন্দা ও গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

নিহত আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি ও তাঁর স্বামী আবুল কাশেম বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাছের ঘেরে যান। সেখানে পৌঁছানোর পর দুর্বৃত্তরা মাছ ধরার কাজে ব্যবহৃত ডিঙি নৌকার মধ্যে তাঁদের (স্বামী-স্ত্রী) হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে তাঁকে (ফিরোজা বেগম) বেঁধে রেখে আবুল কাশেমকে নৌকা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনবিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে আবুল কাশেমকে প্রতিপক্ষরা হত্যা করেছে বলে নিহতের স্বজনদের ধারণা। আজ শুক্রবার ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন।

বিস্তারিত জানতে ভিডিও দেখুন:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার সকালে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ থেকে...
সুনামগঞ্জের ছাতকে প্রশাসনের নাকের ডগায় কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ২০০টির বেশি অবৈধ চুন কারখানা। স্থানীয়ভাবে ‘পাজু’ নামে পরিচিত এসব কারখানায় চুন তৈরিতে প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মণ কাঠ।...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।
অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী। অথচ হাজিরা ঠিকই দেওয়া হয়ে গেছে। ভূমি অফিসে এমন সুযোগ বন্ধ করতে এবার চালু হয়েছে নতুন ডিজিটাল ব্যবস্থা– ‘ভূমিদৃষ্টি’।
কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য...
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আইনি দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। তাই চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বয়ের তাগিদ দিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) নেতারা। সোমবার বেলা ১১টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর