সাতক্ষীরায় ৬৭ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০ পিএম

সাতক্ষীরার দেবহাটায় ৬৭ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত ১১ টার দিকে উপজেলার পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত আসাদুল ইসলাম পলাতক। 

স্থানীয়দের ভাষ্য, বৃদ্ধার দুই মেয়ে বিয়ে হয়েছে বেশ আগে। একমাত্র ছেলে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করেন। জীবিকার তাগিদে ওই বৃদ্ধা ঘটক হিসেবে কাজ করেন। ঘটনার দিন অভিযুক্ত আসাদুল এক পাত্রীর খোঁজখবর নেওয়ার নাম করে এসে ওই বৃদ্ধাকে ধর্ষণ করেন। পরে ওই বৃদ্ধার চিৎকারে লোকজন জড়ো হলে আসাদুল পালিয়ে যান। 

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সোমা রানী দাস জানান, ভুক্তভোগী বৃদ্ধার জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। তাই তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান বলেন, ‘আসাদুল ইসলামকে আটকের চেষ্টা চলছে।’ এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা রুখে দিতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। মঙ্গলবার গভীর রাত থেকে পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে তারা। 
সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আজ ২৫ মে, ভয়াল আইলা দিবস। কিন্তু দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি সাতক্ষীরার উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ। এখনো টেকসই বেড়িবাঁধ, কর্মসংস্থান, চিকিৎসা, সুপেয় পানি, স্যানিটেশন...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর