অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:২১ পিএম

সাতক্ষীরার দেবহাটায় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে দেবহাটার কুলপুকুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কুলপুকুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও, অস্ত্রসহ আসাদুল গাজীকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৬ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে দেবহাটা থানায় দেয়া হয়েছে।

আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।

এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর