চারটি আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে হরতাল

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম

বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে আজ সোমবার ভোর ৬টা থেকে শুরু হয় এ হরতাল।

সকাল থেকে দূরপাল্লার বাসসহ জেলার সব অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে।

যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশের প্রতিবাদ এবং চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

৫ দিনের কর্মসূচির মধ্যে মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধ–বৃহস্পতিবার আবারও হরতাল পালনের ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি।

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।...
বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামি চাঁনমিঞা ফকির নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে...
সুন্দরবনে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যু বাহিনী। দুই দিনে পূর্ব সুন্দরবনের পৃথক এলাকায় অতর্কিত হামলা চালিয়ে অন্তত ২১ জন জেলেকে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যুরা। নাম প্রকাশ না করার শর্তে...
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তায় বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অস্ত্রের আঘাতে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া নিহতের...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর