সিডরে ক্ষতিগ্রস্ত কলারন-সন্ন্যাসী ফেরিঘাট চালু হয়নি ২০ বছরেও ‎

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত কলারন-সন্ন্যাসী ফেরিঘাটটি দীর্ঘ ২০ বছরেও চালু হয়নি। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন পিরোজপুর ও বাগেরহাটের তিন উপজেলার লক্ষাধিক বাসিন্দা। বিশেষ করে বর্ষায় খেয়া পারাপার বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় নদী পারাপার করতে হয় এলাকাবাসীর। 

‎পিরোজপুরের জিয়ানগর এবং বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলার সংযোগস্থল কলারন-সন্ন্যাসী ফেরিঘাট। ২০০৬ সালের ৪ আগস্ট এই রুটে উদ্বোধন হয় ফেরি সার্ভিস। তবে মাত্র এক বছর পরেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে কলারণ অংশের পন্টুনটি ভেসে গেলে বন্ধ হয় ফেরি চলাচল। এর পর গত দুই দশকেও সেবা চালু হয়নি।

‎বর্তমানে দুই পাড়ের ঘাটের অবস্থাই জরাজীর্ণ। বর্ষা মৌসুমে নদী উত্তাল হয়ে পড়লে খেয়া পারাপার বন্ধ হয়ে যায়। সেসময় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার বা ছোট নৌকায় নদী পার হন যাত্রীরা। 

‎সড়ক বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, ‌‘কলারন-সন্ন্যাসী ফেরিঘাট আবারও চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংযোগ সড়ক মেরামত ও সম্প্রসারণের কাজ চলছে।’

ফেরিঘাটটি চালু হলে প্রতিদিন তিন উপজেলার কয়েক হাজার যাত্রীর যাতাযাতের ভোগান্তি কমবে।

বাগেরহাটের মোরেলগঞ্জে অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারণে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শুক্রবার দুপুরে...
সুন্দরবনের দুবলার চর এলাকায় পর্যটকবাহী বোট থেকে নেমে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আজ রোববার মরদেহ শহরে নিয়ে আসা হবে।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,...
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ বীর...
ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ। তবে বরিশালের মোকামগুলোতে ইলিশের দেখা নেই। সংকটের কারণে বাজারে ইলিশের দামও আকাশছোঁয়া। আবহাওয়ার পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশ নষ্ট, নাব্যতা সংকটে ইলিশের উৎপাদন কমছে...
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় আব্দুর রশিদ শেখ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৫...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর