ধর্ম অবমাননার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল শেখকে আজীবন বহিষ্কার ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী তনয় রায়কে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত এই তথ্য নিশ্চিত করেছেন।  

গত জুন মাসের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের এই দুই শিক্ষার্থী। জুলাই মাসে এ বিষয়ে ক্যাম্পাসে প্রতিবাদ করে সাধারণ শিক্ষার্থীরা। তারপরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তদন্ত শুরু করে। তদন্ত শেষে তার প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলা কমিটি। 

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, ‘গত ৯ অক্টোবর শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার দুই ছাত্রের কাছে নোটিস দেওয়া হতে পারে। নিয়ম অনুযায়ী তারা একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবেন।’

যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর