বিএনপির মনোনয়ন না দেওয়ায় নলতায় হরতাল–সড়ক অবরোধ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০১:০১ পিএম

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় সাতক্ষীরার নলতায় মঙ্গলবার অর্ধ-দিবস হরতাল পালিত হয়েছে। এছাড়া নলতা হাসপাতাল মোড় অবরোধ করে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ডা. শহিদুল আলমের সমর্থকেরা।

তবে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে দীর্ঘ যানজট তৈরি হয় সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে। এতে জনভোগান্তি চরমে ওঠে।

নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রতিবাদ সভায় বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা। অন্যথায় আজ বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

এছাড়া বক্তারা ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারবে বলে কেন্দ্রীয় নেতাদের হুঁশিয়ার করেন।

এসব কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি অনেক নারীকেও অংশগ্রহণ করতে দেখা গেছে। এছাড়া নলতা ও কালিবাড়িসহ এর পার্শ্ববর্তী এলাকায় সকল ব্যবসাসহ অন্যান্য প্রতিষ্ঠান অর্ধ-দিবস বন্ধ থাকতে দেখা যায়।

গাইবান্ধায় নেশার টাকার জন্য ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবা হামিদুল মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। পরে তাকে মায়ের কাছে হস্তান্তর...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার সকালে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ থেকে...
কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া এলাকা যেন মরণ ফাঁদ। গত তিন মাসে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। স্থানীয়দের আভিযোগ, ট্রাক-বাসের বেপরোয়া গতি এবং...
সুনামগঞ্জের ছাতকে প্রশাসনের নাকের ডগায় কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ২০০টির বেশি অবৈধ চুন কারখানা। স্থানীয়ভাবে ‘পাজু’ নামে পরিচিত এসব কারখানায় চুন তৈরিতে প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মণ কাঠ।...
বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট...
প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি রেডমি নোট ১৭ সিরিজের উদ্যোগে ‘ম্যাক্স রিপাবলিক’ নামে একটি মিউজিক্যাল নাইট আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী...
দেশের সংকটে সমাধানমূলক পরামর্শ না দিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর