ছাত্রীকে যৌন নিপীড়ন: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রুবেল আনছারকে দুই বছরের জন্য সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান এক চিঠিতে এ তথ্য জানান।

আদেশে উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৫৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যৌন হয়রানি নিরোধ কেন্দ্রের তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগটি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষককে শাস্তির আওতায় আনা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক আগামী দুই বছর বাংলা ডিসিপ্লিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ডিসিপ্লিনে পাঠদান, পরীক্ষা সংক্রান্ত কাজ কিংবা কোনো ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। তবে তিনি নির্ধারিত মেয়াদে কর্মস্থলে উপস্থিত থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিধি-বিধান অনুসরণ করবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী দুই বছর তিনি কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ এনে গত বছর ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানী এবং নিপিড়ন নিরোধ কেন্দ্রে অভিযোগ করেন।  অভিযোগ প্রমাণিত হওয়ায় এবারে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর