২০ বছর পর ভোট দিতে হেলিকপ্টারে নিজ গ্রামে ফিরলেন তিন প্রবাসী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম

দীর্ঘ ২০ বছর প্রবাসে কাটিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরলেন মাগুরার তিন প্রবাসী। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

আজ শুক্রবার সকালে ঢাকা বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকেই সরাসরি হেলিকপ্টারে করে নিজ জেলা মাগুরায় পৌঁছান তারা। জেলা সদরের বুজরুক শ্রীকুন্ডী এম.এ. হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে পরিবারসহ নামেন আপন দুই ভাই ও আপন ভাতিজা।

হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই স্কুল মাঠে ভিড় জমায় স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা। বিরল এই দৃশ্য এক নজর দেখতে উৎসুক মানুষ ছুটে আসেন চারপাশের গ্রাম থেকেও। মুহূর্তেই পুরো এলাকায় যেন উৎসবের আমেজ তৈরি হয়।

জানা যায়, প্রায় ২০ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় মো. আফজাল দেশ ছেড়ে দুবাই পাড়ি জমান। এরপর নানা কারণে তার আর দেশে ফেরা হয়নি। দুই বছর পর তার ছোট ভাই মনিরুলও একই পথে প্রবাসে যান। দীর্ঘ সময় বিদেশে থাকলেও মাতৃভূমির টান তাদের মনে সবসময়ই ছিল।

প্রবাসীরা জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতেই প্লেন থেকে নেমে এবার হেলিকপ্টারে করে দ্রুত নিজ মাতৃভূমিতে ফিরলেন তারা। তাদের নিরাপত্তা দিতে স্কুল মাঠে ছিল পুলিশ ও আনছার সদস্যরা।

তাদের ভাষ্যমতে, দেশে ফেরার পেছনে প্রধান দুটি কারণ, নিজ গ্রাম ও দেশের প্রতি ভালোবাসা, এবং একজন নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের ইচ্ছা।

তাদের আগমনে এলাকায় আনন্দের বন্যা বইছে। হেলিকপ্টার অবতরণকে কেন্দ্র করে স্কুল মাঠের আশপাশে ছোটখাটো মেলার পরিবেশ সৃষ্টি হয়, বসে অস্থায়ী দোকানপাটও।

মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুন্ডী গ্রামের করর্চাডাঙ্গা গ্রামে এই তিন প্রবাসীর বাড়ি।

মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর