পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি, বাটোয়ারার দ্বন্দ্বে খুন যুবদল নেতা 

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

ডাকাতি করা স্বর্ণের ভাগ–বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে মাগুরার যুবদল নেতা শাকের হোসেনকে খুন করা হয়েছেন। গত ২৭ অক্টোবর ভোরে ভাড়াটিয়া খুনি দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়। 

আজ বুধবার দুপুরে মাগুরা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ৬ অক্টোবর মাগুরা সদরের রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ডাকাতি হয়। ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ১৫০ ভরি স্বর্ণ লুট করে। ডাকাতিতে অংশ নেয় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকেরসহ ১২ থেকে ১৫ জনের একটি দল। এই লুট করা স্বর্ণের ভাগবাটয়ারা নিয়ে অন্যদের সঙ্গে শাকেরের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে ২৭ অক্টোবর ভোরে ভাড়াটিয়া খুনি দিয়ে গুলি করে তাকে হত্যা করা তাকে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালে এখন পর্যন্ত ২টি মামলায় মোট ১১ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৬১ ভরি ৬ আনা স্বর্ণ। 

হত্যাকারীসহ বাকি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। প্রায় দফা দফায় দুই ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে ছাতক উপজেলার চরমহল্লা ও...
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে তাদের ব্র্যান্ডেড রিটেইল স্টোরগুলোতে বাংলা কিউআর পেমেন্ট চালু করল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।
বাস্তবতা অস্বীকার করে দলটির পক্ষ থেকে এভাবে গবেষণা তথ্যকে ‘অসত্য’ আখ্যায়িত করে বিবৃতি দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে টিআইবি। তবে জামায়াত গবেষণা প্রতিবেদনটি গুরুত্বসহকারে পর্যালোচনা করায় টিআইবির...
পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ...
ইরানে ফের হামলা চালালে এবার আরও দীর্ঘ ও ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে-এমনই হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক কর্মকর্তাদের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়ানোর...
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৭) মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনিস দিশার (১৯) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
লোডিং...
```html ```

এলাকার খবর