বাগেরহাটে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার বিএনপি নেতার জামিন 

বাগেরহাটের কচুয়ায় হামলা-ভাঙচুর মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা শহিদুল ইসলাম খোকন মোল্লাকে আদালত জামিন দিয়েছেন। যৌথবাহিনীর অভিযানে মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম

বাগেরহাটের কচুয়ায়‌ হামলা-ভাংচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার এক বিএনপি নেতাকে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তেচ্ছিপোল এলাকা থেকে শহিদুল ইসলাম ওরফে খোকন মোল্লাকে (৫০) গ্রেপ্তার করে যৌথবাহিনী। খোকন মোল্লা গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি।

সম্প্রতি শহিদুল ইসলাম খোকন মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন হেলেনা বেগম নামের এক নারী। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বিষখালী গ্রামের মো. শফিউদ্দিনের ওই নারীর বাড়িতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় শহিদুল ইসলাম বাড়িতে থাকা হেলেনা বেগমকে মারধর করে এবং স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। এছাড়া চাপাতি, হাতুড়ি ও লোহা দিয়ে দুটি মোটরসাইকের ভাঙচুর করে।

ওই বাড়িতে মোটরসাইকেল ভাঙচুরের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। হামলার শিকার পরিবারটি বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের (ঘোড়া) সমর্থক বলে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জানান তাঁর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মাহবুবুর রহমান টুটুল।

এদিকে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিয়মিত মামলার ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলাম খোকন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ বুধবার সকালে তাঁকে বাগেরহাট আদালতে পাঠায় পুলিশ। সেখানে আদালতের বিচারক তাঁকে জামিন দিয়েছেন।

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মজিবুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমাতুল্লাহর আদালতে হাজির করা হলে আসামিপক্ষ শহিদুল ইসলামের জামিন আবেদন করেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

 

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।...
কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের মা-বাবাকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া স্থানীয় পাঁচজনের বিরুদ্ধে...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর