মাগুরায় দলীয় পরিচয় প্রকাশের পর সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির ও ধর্মীয় শিক্ষক হুমায়ুন কবিরকে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

হুমায়ুন কবির বাউলিয়া নিরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক। তিনি শালিখা উপজেলার কাতলী মধ্যপাড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএসবি-সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাই প্রক্রিয়ায় তার দলীয় পদ-পদবি সম্পর্কিত তথ্য প্রকাশ পায়। নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে এমন অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে কেন্দ্র নং–৪৮, আড়পাড়া সদর আলিম মাদ্রাসার সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে শালিখা উপজেলা সহকারি রিটানিং অফিসার ও (ইউএনও) বনি আমিন মুঠোফোনে জানান, প্রথমদিকে তার দলীয় পদবি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত ছিল না। যাচাই প্রক্রিয়া চললেও বিষয়টি নজরে আসেনি। পরে তথ্য নিশ্চিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তার পরিবর্তে শালিখা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমানকে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার...
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ২৩৫ ইউনিটের জন্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিল এসেছে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর