খুলনা-৫ আসনে ভোট পুনর্গণনার আবেদন গোলাম পরওয়ারের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পিএম

খুলনা-৫ আসনে ভোট পুনর্গণনা ও বাতিল ভোট পুনর্পরীক্ষার আবেদন করেছেন মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার বিকেলে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ স ম জামসেদ খন্দকারের কাছে এ আবেদন করেন গোলাম পরওয়ারের প্রধান নির্বাচনী এজেন্ট মিয়া গোলাম কুদ্দুস। তিনি বলেন, ‘আজ সরকারি ছুটির দিন থাকায় আমরা রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধির কাছে আবেদন জমা দিয়েছি। কার্যদিবসে তিনি আমাদের এ আবেদনের বিষয়ে জানাবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনী এলাকা খুলনা-৫-এর অন্তর্গত ডুমুরিয়া উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার সঠিকভাবে বৈধ ব্যালট পেপার গণনা না করে এবং সম্পূর্ণ অন্যায়ভাবে দাঁড়িপাল্লা প্রতীকের বৈধ ব্যালট পেপার বাতিল করে গণনার বাইরে রাখেন। এতে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবীর তুলনায় সামান্য ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। আমাদের পোলিং এজেন্টদের আপত্তি সত্ত্বেও প্রিজাইডিং অফিসাররা বৈধ ব্যালট পুনর্গণনা করেননি এবং বাতিল ভোটগুলো পুনর্পরীক্ষা করেননি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বৈধ ব্যালট পুনর্গণনা ও বাতিল ভোট পুনর্পরীক্ষা করে একত্রে গণনা করলে আমাদের প্রার্থী জয়ী হবেন।’

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শেরপুরের ঝিনাইগাতীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত শেরপুর-৩ আসনের ভোটকে সামনে রেখে ভোট কেনাবেচার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে রানু আক্তার (রুনা আক্তার নামেও পরিচিত) নামে এক গৃহবধূকে তালাক দিয়েছেন শিবিরের এক কর্মী। দুই সন্তানের জননী ওই নারী অভিযোগ করেন, তার স্বামী নূর মোহাম্মদ সুমন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৫ জনই জামানত হারিয়েছেন। মোট প্রার্থীর প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্জন করতে না পারায় তাদের জামানত...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর