কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে জামালের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম

কুষ্টিয়ায় ট্রেনের নিচে চাপা পড়ে শাহ জামাল (৫৯) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলি নামক স্থানে এ দুর্ঘটনা হয়।

এসময় শাহ জামালের সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন, তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত শাহ জামালের বাড়ি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝাড় গ্রামে। তিনি ঠিকাদারি কাজের জন্য কুষ্টিয়ার পুলিশ লাইনসের সামনে ভাড়ার বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্বমপুরের নাসির ডাক্তারের গলিতে এই রেল ক্রসিংটি। এখানে কোনো রেলগেট এবং গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা হয়ে থাকে। আজ সকাল সাড়ে নয়টার দিকে দুর্ঘটনা কবলিত ওই মোটরসাইকেলটি ওই রেল ক্রসিং পার হওয়ার সময়, ট্রেন এসে মোটর সাইকেলটিকে চাপা দেয়। 

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে জামালের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করে এবং অরক্ষিত এই রেল ক্রসিংয়ে একটি গেট এবং গেটম্যান নিয়োগের দাবি জানায়।

পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ–পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, মূলত ঘটনাস্থলে কোনো রেলগেট এবং গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মটর বাইকটি রেল লাইনের উপরে উঠে পড়ে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন এসে পড়লে ট্রেনের নিচে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং একজন আহত হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর