কুষ্টিয়ায় যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

কুষ্টিয়া সদর উপ‌জেলায় প্রকা‌শ্যে এক যুবক‌কে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা সা‌ড়ে ১২টার দি‌কে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে।

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম

কুষ্টিয়া সদর উপ‌জেলায় প্রকা‌শ্যে এক যুবক‌কে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা সা‌ড়ে ১২টার দি‌কে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সা‌নি শেখ সাগর (২৭)। তিনি চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া‌ জেনা‌রেল হাসপাতালে নিয়ে যায়। সেখা‌নে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগরের খালাতো ভাই তৌ‌ফিক ইসলাম অভিযোগ করে ব‌লেন, ‘পূর্ব শত্রুতার জের ধ‌রে ভাইয়ের বন্ধু প্রবালের ভাই ভি‌কি ও বিজয় ঘটনার আগে বেলা ১১টার দিকে আমা‌কে মারধর করে। মারধরের সময় তাঁরা হুমকি দিয়ে বলে–তোর ভাইকে (সাগর) ডেকে নিয়ে আয়। এরপর আমি সাগরকে খুঁজতে বের হন। কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

তৌ‌ফিক আরেও ব‌লেন, ‘ভাইয়ের সা‌থে তা‌দের কি নি‌য়ে দ্বন্দ্ব, তা আমি জা‌নি না। আমা‌কে মার‌লে ভাই ছু‌টে আস‌বে সেজন‌্য মে‌রে‌ছে। আমি বল‌ছি না এরাই আমার ভাইকে হত‌্যা ক‌রেছে। কিন্তু সকা‌লে এদেরকে ধারা‌লো অস্ত্র হা‌তে নি‌য়ে ঘুর‌তে দে‌খে‌ছি।’

নাম প্রকাশ না করা শ‌র্তে হাসপাতা‌লে নি‌য়ে আসা নিহত সাগ‌রের দুইজন প‌রি‌চিত জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে পড়ে থাকতে দেখেন। তখন তারা মোটরসাইকেলে করে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, হাসপাতালে আনার আগেই ওই যুব‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। শরী‌রের বি‌ভিন্ন স্থা‌নে ধারা‌লো অস্ত্র দি‌য়ে অসংখ‌্য কোপের চিহ্ন র‌য়ে‌ছে। বি‌শেষ করে গলায় ক্ষত চিহ্ন বে‌শি।’  

কুষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক‌বির হো‌সেন মাতুব্বর ব‌লেন, ঘটনা জান‌তে পে‌রে‌ছি। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর