প্রাইভেটকার-রিকশা সংঘর্ষে প্রাণ হারালেন খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রী

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১১:২৬ পিএম

খুলনায় প্রাইভেটকার আর রিকসার মধ্যে সংঘর্ষে মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর বাবা তরুণ হালদার আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর কে ডি ঘোষ রোডে খুলনা জেলা পরিষদের সামনে ঘটনাটি ঘটে। নিহত মৌমিতার বাড়ি নগরীর মুন্সিপাড়া এলাকায়।

খুলনা সদর থানা পুলিশের এসআই দেবব্রত বিশ্বাস এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৌমিতা রাত ৮টার দিকে তাঁর বাবার সাথে নগরীর ডাকবাংলো মোড় থেকে কে ডি ঘোষ রোড দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে মুন্সীপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময়ে দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে শিক্ষার্থী মৌমিতা হালদার ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর