খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা, দ্বিতীয় দিনেও হয়নি মামলা

খুলনায় রফিক গাজী নামে এক বিএনপি কর্মীকে হত্যার একদিন পরও মামলা হয়নি। এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, হত্যার কারণ উদঘাটন ও আসামিদের ধরতে অভিযান চলছে।

আপডেট : ১৩ জুন ২০২৬, ০২:০৩ পিএম

খুলনায় রফিক গাজী নামে এক বিএনপি কর্মীকে হত্যার একদিন পরও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এমনকি এ ঘটনায় এখনো মামলা হয়নি। 

শনিবার সকালে নগরীর মাথাভাঙ্গা এলাকার রিভার ভিউ পার্কে তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মনাসহ বিএনপির স্থানীয় নেতারা। 

জানাজা শেষে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আসামিকে না ধরতে পারা পুলিশের ব্যর্থতা। অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।’

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, হত্যার কারণ উদঘাটন ও আসামিদের ধরতে অভিযান চলছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে মাথাভাঙ্গা এলাকায় বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিক গাজীকে গুলি করে পালিয়ে যায় এক সন্ত্রাসী। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, বেলা ১১টার দিকে রফিক তার বড় ছেলে বেলালকে ডাকতে বাইরে যান। কিছুক্ষণ পর তিনি খবর পান, তার স্বামীকে গুলি করা হয়েছে। ছেলে বেলাল জানায়, তিনি ও তার বাবা বাসায় ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। 

নিহতের স্ত্রী ও সন্তানেরা জানান, গত কয়েক মাসে বিভিন্ন সময় কে বা কারা রফিক গাজীকে মোবাইলে হুমকি দিতো। পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলে তিনি কিছু বলতেন না। 

দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখেছেন? দেশে সরকারি...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর