ব্যর্থ বিএসএফের পুশ–ইনের চেষ্টা, কুষ্টিয়ায় ৩ দিন ধরে শূন্যরেখায় ১২ জন

আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:৪৬ এএম

কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে পুশ–ইনের চেষ্টার শিকার হওয়া শিশুসহ ১২ জন এখন শূন্যরেখায় অবস্থান করছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএএসফ) তাদের এ দেশে ঢোকানোর চেষ্টা করলে রুখে দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

জানা গেছে, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় গত তিন দিন যাবত ওই ১২ জন শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। বাংলাদেশি স্থানীয়রা তাদেরকে খাবার দিচ্ছেন মানবিক বিবেচনায়।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার সকালে বাংলাদেশের বিলগাথুযা সীমান্তের ১৫০ থ্রি এস সাব পিলার সংলগ্ন এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। প্রায় ২০ মিনিটব্যাপি বৈঠকে বিজিবির প্রতিনিধিত্ব করেন ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে প্রতিনিধিত্ব করেন রানীনগর ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। 

পতাকা বৈঠকে বিএসএফ জানায়, সীমান্তে অবস্থানরত ১২ জনের নাগরিকত্ব যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে তারা ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত হলে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হবে বলে বিএসএফ প্রতিনিধিরা বিজিবিকে অবহিত করেন।

এরআগে গত শুক্রবার ভোরে দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় একটি পাট খেতের আইলে অবস্থান করছেন। পুশ–ইনের ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
কুষ্টিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর