মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী বাস আরমান এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৩৫৭) সঙ্গে মোংলা থেকে গ্যাস সিলিন্ডারভর্তি খুলনাগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-০৯৫৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৩:৫১ পিএম

বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার দিগরাজের কবিরাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা হয়। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী বাস আরমান এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৩৫৭) সঙ্গে মোংলা থেকে গ্যাস সিলিন্ডারভর্তি খুলনাগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-০৯৫৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা এবং মোংলা বন্দর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এমরান হোসেন বলেন, 'আহত  এক হেলপার ও এক যাত্রীকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি  হাইওয়ে পুলিশ জব্দ করেছে বলেও জানান ওসি। 

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। ভাঙচুর ও লুটপাট করা হয় অন্তত ১২টি বসতঘর। 
রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
পাবনায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল কাশেম নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা-পুলিশ। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারার বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় তেজস বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পটিয়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি...
চড়া মূল্যস্ফীতি, কম মজুরি এবং কর্মসংস্থান সংকটে বিপাকে সাধারণ মানুষ। এসব সূচকে উন্নতির ওপরই বাজেটের সফলতা নির্ভর করছে বলে মনে করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সোমবার রাজধানীর মহাখালীতে...
১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ ঘোষণা দেন।
যত দ্রুত সম্ভব নিরপেক্ষ সদস্য নিয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির নতুন প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। আমানতকারীদের আস্থা ফেরানো ও লেনদেন স্বাভাবিক করারও আশ্বাস...
দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে হেনস্তার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা। আজ সোমবার দুপুরে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর