বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারার জন্য বিভিন্ন অংকের টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে দিকে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সদস্য সচিব আমিরুল ইসলাম রানা ১১ জনকে অভিযুক্ত করে নড়াইল সদর থানায় এ অভিযোগ দেন।

অভিযুক্তরা হলেন, বঙ্গবন্ধু জাতীয় পরিষদ, নড়াইলের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান নয়ন (৩৮), উপজেলার কুন্দসী গ্রামের বাসিন্দা মো. সজিবুল ইসলাম হৃদয় (২৬), একই এলাকার শাহাদাত হোসেন রায়হান (২৫), লোহাগড়ার চাচই গ্রামের আরব শিকদারের ছেলে ইমন শিকদার (২৪), লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাচই গ্রামের সাইফুল জমাদ্দারের ছেলে মোঃ মিলন জমাদ্দার (২৯), মল্লিকপুর গ্রামের মো. ইস্রাফিল (২৫), কাশিপুর ইউনিয়নের কামেশ্বরপুর গ্রামের মো. সজীব চৌধুরী (২৬), লোহাগড়ার কালনা গ্রামের এস কে আসলাম (২৫), নড়াইল পৌরসভার নড়াইল গ্রামের মহসীন বিশ্বাসের ছেলে মো. আব্দুল্লাহ আল জাবের লোটাস (৪০) সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের সিবানন্দপুর গ্রামের আজগর শেখের ছেলে মো. জুবায়ের শেখ (২০) ও বঙ্গবন্ধু জাতীয় পরিষদ নড়াইলের সহ-সভাপতি সৌরভ কর্মকার (২৬)।

নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম অভিযোগে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক লেখালেখি, ভুয়া ভিডিও পোস্ট করে আমাকে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারতে পারলে ৫০ হাজার টাকা, এক লাখ টাকা, দেড় লাখ টাকা, ২  লাখ টাকা, ৫ লাখ টাকাসহ বিভিন্ন অংকের টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। যা আমাদের জীবনে নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই কারণে আইনের দ্বারস্থ হয়েছি।

এই বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল জাবের লোটাস জানান, তিনি অভিযোগকারীকে চেনেন না এবং তার সাথে যাদের অভিযুক্ত করা হয়েছে তিনি তাদের সবাইকে চেনেন না। এই অভিযোগের সত্যতা যাচাই করতে নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে যাচাইবাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আন্দোলন-বিক্ষোভের মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল আলম। আজ সোমবার সকাল ৯টার দিকে উপাচার্য ভবনের তালা ভেঙে ভেতরে...
স্বাচিপের সদস্য ডা. জাহিরুল হককে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) মেডিসিন বিভাগের প্রধান করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুর থেকে চলা এই কর্মবিরতিতে বেড়েছে ভোগান্তি। 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। সরকারি ছুটির কারণে আজ বুধবার ক্যাম্পাস বন্ধ থাকলেও শাটডাউন...
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে এক পর্যায়ে গ্রাহক ফোরামের সহ সভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর