খাটের উপর পড়েছিল দম্পতির মরদেহ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম

বাগেরহাটের শরণখোলায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে তারা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।

পুলিশ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহতরা হলেন কবির হোসেন ও তার স্ত্রী হালিমা বেগম। কবির হোসেন উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন। তাদের পাঁচ বছর বয়সী একটি মেয়ে ও দেড় মাস বয়সী একটি ছেলে রয়েছে।

শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রোকেয়া খানম বলেন, ‘বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘরের খাটের ওপর পাশাপাশি থাকা স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।’

তিনি আরও বলেন, ‘বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কবির ও হালিমার মধ্যে কলহ চলছিল। সেই বিরোধের জের ধরে বুধবার রাতের কোনো এক সময় তারা কীটনাশক পান করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহত দম্পতির দুটি শিশু সন্তান রয়েছে।

পাবনার আতাইকুলা থানা এলাকায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে...
অস্বাভাবিক জোয়ারের পানিতে গ্রামের বিভিন্ন সড়ক ডুবে যায়। এর মধ্যেই সকালে নাজমা আক্তারের প্রসব বেদনা শুরু হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও, চারদিকে পানি এবং যানবাহন চলাচল না করায় তাকে...
একটা পাগলা কুকুর কামড়ালো ২৯ জনকে। একই সময়ে ছয়টি গরুকেও কামড়িয়ে আহত করে কুকুরটি। দিনভর পাগলা কুকুরের পাগলামিতে আতঙ্কিত এলাকাবাসী সন্ধায় কুকুরটিকে মেরে ফেলে স্বস্তিতে এলাকার লোকজন। ঘটনাটি ঘটেছে...
জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকসহ জেলার সব পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় খুলে দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসক নাজশা আশরাফী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে মোট প্রাণহানি ৭৭৯ এবং আক্রান্ত ১৪ হাজার ১০৪ জন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র ইনডিপেনডেন্ট...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চট্টগ্রামের বোয়ালখালীর একটি লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ওয়েল্ডিংয়ের সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর