ফাইনালে উঠেও ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:১৫ এএম

আটলান্টায় গতকাল বুধবার রাতে আবারও ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য গল্প লিখেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও ম্যাচের শেষ দিকে দুই গোল ফেরত দিয়ে ২-১ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। আলবিসেলেস্তেদের সামনে এখন টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ।

কিন্তু বিশেষ অর্জনের সময়েও ফিফার শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা। বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যম বিষয়টি জানিয়েছে।

তা আর্জেন্টিনা কেন শাস্তির মুখে পড়তে যাচ্ছে? এর মূলে আছে আর্জেন্টিনার উদযাপন। আটলান্টায় গতকাল ম্যাচ শেষে উদযাপনের সময় কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার একটি ব্যানার প্রদর্শন করেন। ওই ব্যানারে উল্লেখ করা ছিল, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার! পরে ব্যানারটি মাঠেই রেখে দেন তারা।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও গ্রেট ব্রিটেনের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তেজনা রয়েছে। ১৯৮২ সালে এই বিরোধ ৭৪ দিনের যুদ্ধে রূপ নেয়। ওই যুদ্ধে ৬৫৫ জন আর্জেন্টাইন সেনা, ২৫৫ জন ব্রিটিশ সেনা এবং দ্বীপের তিনজন বাসিন্দা নিহত হন।

ম্যাচ শেষে মাঠে রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শন করেন মেসিরা। ছবি: রয়টার্স

আর্জেন্টিনা বারবার ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবি জানিয়ে আসছে। ব্রিটেন থেকে প্রায় ৮ হাজার মাইল এবং আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ বর্তমানে ব্রিটিশ নিয়ন্ত্রণে রয়েছে।

ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, ব্রিটিশ নিয়ন্ত্রিত এই অঞ্চল নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ যেন ম্যাচের মূল বিষয় হয়ে না ওঠে। কিন্তু ম্যাচ শেষে কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার বিতর্কিত সেই ব্যানার প্রদর্শন করে বসেন।

এদিকে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে রাজনৈতিক পতাকা, স্লোগান বা প্রতীক প্রদর্শনের বিষয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এবং ফিফা নিয়মিত কঠোর অবস্থান নিয়ে আসছে।

আইএফএবির নিয়মে বলা হয়েছে, ‘কোনো সরঞ্জামে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বক্তব্য বা ছবি থাকা যাবে না। খেলোয়াড়রা এমন কোনো অন্তর্বাসও প্রদর্শন করতে পারবেন না, যেখানে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বক্তব্য, ছবি কিংবা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো ছাড়া অন্য কোনো বিজ্ঞাপন থাকে।’

নিয়ম ভঙ্গের ক্ষেত্রে খেলোয়াড় কিংবা দলকে ফিফার শাস্তির মুখোমুখি হতে হবে। তবে আর্জেন্টিনার জন্য শাস্তির মাত্রা কেমন হবে, সেটা জানা যায়নি। এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই লেখা সম্বলিত ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর