অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না সরকার, জল ঘোলা করার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার, এ নিয়ে স্বার্থান্বেষী মহল জল ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম

কিছু শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার, এ নিয়ে স্বার্থান্বেষী মহল জল ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরীক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে জল ঘোলা করার চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল। অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলন গুরুত্ব দিচ্ছে না সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেওয়ার সুযোগ নেই। শিক্ষার মান বাড়াতে বদ্ধপরিকর সরকার।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ফেরার বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দণ্ড কার্যকর করা হবে। আইনে আপিলের সুযোগ থাকলে উচ্চ আদালতে যেতে পারবেন।’

বেনিজির আজমেদকে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ভারতে গ্রেপ্তার ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।’

শহীদদের সংখ্যা নিয়ে মন্ত্রী বলেন, ‘ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হলে জুলাই শহীদের সংখ্যা বাড়বে। ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেয়া হবে।’

রাজনৈতিক দলে নিষিদ্ধ করার বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি। তবে, মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবে আওয়ামী লীগের তদন্ত চলছে। প্রতিবেদন দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।’

মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে অগ্রগতি দেখাতে না পারলে সেসব পুলিশ কর্মকর্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সকালে রাজধানীর রাজারবাগে...
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে হট্টগোল হয়েছে। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনায় হওয়া...
যেখানে অপরাধ ঘটছে, সেখানেই গ্রেপ্তার হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর