মাঠ পর্যায়ে নষ্ট হচ্ছে ৪৯৩ সরকারি গাড়ি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

প্রায় আড়াই বছর ধরে অলস পড়ে আছে দেশের সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য দেয়া সরকারি গাড়ি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় নষ্ট হচ্ছে অনেক গাড়ি। এছাড়া, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতেও ভোগান্তিতে পড়েছেন কর্মকর্তারা।

স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৮ সালে ৪৯৩টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের গাড়ি বরাদ্দ দেয় সরকার। ২০২৪ সালে সে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই অলস পড়ে আছে গাড়িগুলো। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে টাঙ্গাইলের ১২ উপজেলার কর্মকর্তার গাড়ি। 

কলাপাড়া  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তেন মং বলেন, ‌‘প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকে বন্ধ রক্ষণাবেক্ষণ খরচ, জ্বালানি বরাদ্দ এবং চালকদের বেতন। পটুয়াখালীর ৭ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের অনেকে ব্যক্তিগত উদ্যোগে গাড়ি সচল রাখার চেষ্টা করছেন।’ 

একই অবস্থা দিনাজপুরের ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর অনেক চালকই অন্য কাজে যোগ দিয়েছেন। তবে, চাকরি স্থায়ী হওয়ার আশ্বাসে আড়াই বছর ধরে বিনা বেতনে কাজ করছেন অনেকেই। অনেক পরিবহন নেতাও এ বাবদ টাকা নিয়েছেৱ বলেও অভিযোগ তাদের। 
 
দিনাজপুরের সিভিল সার্জন গোলাম রসুল রাখি বলেন, ‘মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবা কার্যক্রম বেগবান করতে সরকারি বরাদ্দ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।’

নিরাপত্তা ও মাঠপর্যায়ে সেবা নিশ্চিতে দ্রুত সংকট সমাধানের দাবি স্বাস্থ্য কর্মকর্তাদের। 

আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ কথা জানান।
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন দিতে ব্যাংক থেকে বাড়তি ঋণ নিচ্ছে সরকার। ডাকা হয়েছে ট্রেজারি বন্ডের নিলামও। এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থনীতিবিদদের...
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের...
অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ কথা জানান বোর্ডের...
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ...
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে চলাচলের সময় মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর