ইস্ট ওয়েস্টে পর্দায় উঠছে ‘প্রিয় মালতী’থেকে ‘বনলতা এক্সপ্রেস’

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

উৎসবমুখর পরিবেশে ভিন্নমাত্রার আয়োজন নিয়ে হাজির হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোটার্যাক্ট ক্লাব। প্রতিবছরের মেলার গণ্ডি পেরিয়ে এবারই প্রথমবার সংগঠনটি আরও বড় পরিসরে আয়োজন করেছে ‘উইন্টার স্মাইল ফেয়ার’। এই বহুমাত্রিক উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে দুই দিনব্যাপী ‘স্মাইল মুভি ফেস্ট’, যেখানে প্রদর্শিত হচ্ছে দেশের সাম্প্রতিক আলোচিত ও দর্শকনন্দিত ৪টি চলচ্চিত্র।

জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’-এর থিম থেকে অনুপ্রাণিত হয়ে আজ সোমবার সকালে পর্দা উঠেছে দু’দিনব্যাপী এই উৎসবের। আয়োজনটি চলবে আগামীকাল ১০ নভেম্বর পর্যন্ত। ‘স্মাইল মুভি ফেস্ট’-এ প্রদর্শিত হচ্ছে ভিন্ন ভিন্ন ঘরানার ৪টি জনপ্রিয় সিনেমা—

প্রিয় মালতী: শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ও মেহজাবীন চৌধুরী অভিনীত সামাজিক প্রেক্ষাপটের বহুল আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্র।

উৎসব: তানিম নূর পরিচালিত পারিবারিক ঘরানার দর্শকনন্দিত সিনেমা।

দম: রেদওয়ান রনি পরিচালিত ও আফরান নিশো অভিনীত মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর সিনেমা।

বনলতা এক্সপ্রেস: তানিম নূর পরিচালিত সাম্প্রতিক সময়ের অন্যতম ব্যবসাসফল ও সাড়াজাগানো চলচ্চিত্র।

 

চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবের অংশ হিসেবে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘স্মাইল স্পোর্টস টুর্নামেন্ট’। গত ৭ ও ৮ নভেম্বর ইডব্লিউইউ ক্যাম্পাসের বেসমেন্টে ক্যারাম, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার মধ্যদিয়ে মাঠে গড়ায় এই টুর্নামেন্ট।

অন্যদিকে, আজ ৯ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কোর্টইয়ার্ডে শুরু হয়েছে দু’দিনব্যাপী মেলা। যেখানে অধিকাংশ স্টলেই উদ্যোক্তা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্টলগুলোতে শোভা পাচ্ছে রকমারি খাবার, প্রসাধনী ও আকর্ষণীয় ফ্যাশন আইটেমের পসরা।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোটার্যাক্ট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎসব নিছক বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। উৎসব থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে।

সংগঠনটির প্রেসিডেন্ট ইসরার হাসান ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান, উৎসবে প্রাপ্ত আয় থেকে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং ২৫০ জনেরও বেশি সুবিধাবঞ্চিত শিশুর হাতে স্কুল কিটস তুলে দেওয়া হবে।

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরী মণি। রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে ওই ঘটনার পর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ব্যাটম্যান ইউনিভার্সে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। চেহারা বদলে হতে পারে অন্য মানুষ! ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয় সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
মাগুরায় স্ত্রীর জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন। আজ সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাকে প্যারোলে...
চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশিদের জন্য ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে চিকিৎসার জন্য...
হামে ১ হাজার ২৮৪ শিশুর মৃত্যুর দায় নিজের ঘাড়েই নিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ দায়ে ফাঁসির দণ্ড মেনে নিতেও আপত্তি নেই তাঁর। আজ সোমবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের...
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনার উসকানিতে তার নেতাকর্মীরা দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের চেষ্টা করছে বলে অভিযোগ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। আজ সোমবার দুপুর ২টার দিকে সুপ্রিম...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর