নেত্রকোণায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল হলেও বেড়েছে দুর্ভোগ 

আপডেট : ২১ জুন ২০২৪, ১১:০৫ পিএম

নেত্রকোণায় বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়ে আসলেও বেড়েছে দুর্ভোগ। প্লাবিত এলাকার মানুষেরা তাঁদের গবাদিপশু নিয়ে পড়েছে বিপাকে। খেটে খাওয়া মানুষেরা কাজ না পাওয়ায় তাঁরাও বিপাকে রয়েছে।

এদিকে বানের পানিতে ডুবে আরও এক শিক্ষার্থী মারা গেছে। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় প্লাবিত এলাকায় কিছুটা স্বস্তিতে রয়েছে সেখানের লোকজন।

নেত্রকোণা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান বলেন, ‘উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল হয়ে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়া ধনু নদের পানিও গত ২৪ ঘণ্টায় খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

স্থানীয়রা জানায়, জেলার কলমাকান্দা, বারহাট্রা, সদর, দুর্গাপুর, মোহনগঞ্জ, খালিয়াজুরীতে অন্তত ১২০টি গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, ‘নতুন করে উব্ধাখলি নদীর পানি কিছুটা কমায় পরিস্তিতির উন্নতি হচ্ছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। রোদ উঠায় মানুষজনের দুর্ভোগ কমে আসছে।’
বারহাট্রার রায়পুর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের হাসিদাবানু বলেন, ‘তিন-চার দিন ধইর‍্যা বাড়িতে পানি ঢুকছে। আমার দুই ছেলে মানুষের বাড়িতে কাম কইর‍্যা কায়। অহন তাঁদের হাতে কাম নাই। আমরা কোনোরকমে দিন পার করতাছি।  চেয়ারম্যান, মেম্বার, সরকারের কেউই আমরার কোনো খোঁজ নেয় নাই।’

একই রকম কথা জানায় গ্রামটির অনেক পানিবন্দি মানুষ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘শুক্রবার দুপুরে কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামের আবু কালামের ১০ বছরের ছেলে রিফাত হোসেন বাড়ির সামনের সড়কে বানের পানির তোড়ে ভেসে গিয়ে মারা যায়। এর আগে গতকাল বৃহস্পতিবার মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের গৌড়াকান্দা গ্রামের মিন্টু মিয়ার ৮ বছরের শিশু  তোরা মণি বাড়ির সামনে ঢলের পানিতে ডুবে মারা যায়।’

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর