ভালুকা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন মোর্শেদ আলম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম

ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মুহাম্মদ মোর্শেদ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও দুজন যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত চিঠিতে ভালুকা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলমকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সম্প্রতি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদকে বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হলেন মুহাম্মদ মোর্শেদ আলম।

ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও যুগ্ম আহ্বায়ক আলমগির মাহমুদ আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফখর উদ্দিন আহমেদকে বাচ্চুকে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। পরদিন বিএনপির পক্ষ থেকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে বাচ্চু নামে মামলা দায়ের করা হয়। এ অবস্থায় দলের সাংগঠনিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

মোর্শেদ আলম ভালুকা হরিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মহাসচিবের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিএনপি দলীয় প্রার্থী হয়ে ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন করেন।

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর