জামালপুরে সমন্বয়ক পরিচয়ধারী ছাত্রলীগ নেতা আটক 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ এএম

জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার কাছে আটক হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে তাকে। গতকাল রোববার রাতে বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আটক মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়য়ক কমিটির সদস্য। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদেও জায়গা পেয়েছেন তিনি।

স্থানীয়রা জানায়, গত রাতে একটি মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও। বৈঠকে এসে মাহফুজ রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন। পরে তাকে চিনতে পেরে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে মাহফুজ জানান, তিনি ছাত্রলীগের কর্মী। এর পর তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘স্থানীয়দের একটি উঠান বৈঠক ছিল। সেখানে ছাত্র-জনতার সাথে মাহফুজও আসে। পরবর্তীতে ছাত্র-জনতাই তাকে চিহ্নিত করে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে তাঁর সম্পৃক্ততা পেয়েছি। তাকে আটক করা হয়েছে। বাকি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। মাহফুজের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে খোঁজ–খবর নেওয়া হচ্ছে।’

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার কারণ জানা গেছে ঘটনার একদিন পর। প্রশাসনের তদন্তে উঠে এসেছে, বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে স্প্রে করা এসিমিক্স...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর