কাজী আসার আগে আসলেন ইউএনও, বন্ধ হল বিয়ে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:৫২ পিএম

বিয়ের সব আয়োজনই চলছে কনের বাড়িতে। বরযাত্রীও চলে এসেছেন। খাওয়া-দাওয়া তখনও হয়নি, আসেননি কাজীও। তবে, ত্রিপল নাইনে (৯৯৯) কল পেয়ে বিয়ে বাড়িতে হাজির হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বন্ধ করেছেন কিশোরীর বিয়ে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেঁচিয়া গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,  গ্রামবাসীর মধ্যে থেকে সচেতন কোনো এক ব্যক্তি ৯৯৯ নম্বারে ফোন করে কিশোরীর বিয়ে দেয়ার আয়োজন চলছে বলে জানান। এই তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে ওই গ্রামে গিয়ে তিনি দেখতে পান, বিয়ের সব আয়োজনই চলছে সেখানে। কনের বাড়িতে বরযাত্রীও চলে এসেছেন। খাওয়া- দাওয়া তখনও হয়নি। কাজী আসেননি। প্রান্তিক কৃষক পরিবারের এই কিশোরীটি বছর তিনেক আগে লেখাপড়া ছেড়ে দিয়েছে। এ অবস্থায় বয়স অনুসন্ধান করে জানতে পারেন, প্রাপ্ত বয়স হতে এখনও কিশোরীর ১১ মাস বাকি। 

ইউএনও বলেন, ‘প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়। কনে ও বর উভয় পরিবারের অভিভাবকেরা ১১ মাস পরে এই বিয়ের আয়োজন করবেন। এর আগে বিয়ে না করানোর বিষয়ে দুই পরিবারের অভিভাবকেরাই মুচলেকা দিয়েছেন। পরে বরসহ বরযাত্রীরা বাড়ি ফিরে যান।’ 

তিনি আরও বলেন, এরপরও যদি বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে  আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর