নেত্রকোণায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১০:৫৬ এএম

নেত্রকোণার মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত দ্বীন ইসলাম (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বাড়ির সীমানা নিয়ে তর্কবিতর্কের সময় ছোট ভাই সম্রাট লাঠি দিয়ে বড় ভাই দ্বীন ইসলামের মাথায় আঘাত করে। নিহত দ্বীন ইসলাম উপজেলার কাপাসাটিয়া গ্রামের মৃত মুর্তজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। 

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসাটিয়া গ্রামের মৃত মুর্তজ আলীর পাঁচ ছেলে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দ্বীন ইসলামের সাথে তারই ছোট ভাই সম্রাটের তর্কবিতর্ক হয়। এ সময় সম্রাট তাঁর বড় ভাইকে লাঠি দিয়ে আঘাত করেন। দ্বীন ইসলাম আহত হলে তাঁর পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন রাতে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার রাতে দ্বীন ইসলাম মারা যান। মারা যাওয়ার খবর পেয়েই সম্রাট তাঁর পরিবার নিয়ে পালিয়ে যান। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর