ছেলেসহ পিটিয়ে জখম, ৪ দিন পর বাবার মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত তাইজুদ্দীন ফকির ওরফে গেদু মিয়া (৭৮) নামের এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত তাইজুদ্দীন ফকির ওরফে গেদু মিয়া (৭৮) নামের এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার সকালে জমি সংক্রান্ত বিরোধে গেদু মিয়ার ছেলে রাইকুলকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ওই দিন বিকেলে ছেলের ঘটনায় থানায় অভিযোগ শেষে বাড়ি ফেরার গেদু মিয়াকে পিটিয়ে জখম করা হয়। নিহত গেদু মিয়া উপজেলার চাকুয়া ইউনিয়নের বানীচাপুর গ্রামের বাসিন্দা।  

এ বিষয়ে নিহত গেদু মিয়ার ছোট ভাই সানোয়ার ফকির জানান, গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে কৃষি জমিতে গেদু মিয়ার ছেলে রাইকুল ফকির কাজ করতে যান। এ সময় একই গ্রামের প্রতিপক্ষের স্বপন মির্জা ও তার ছেলেসহ কয়েকজন রাইকুলের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে রাইকুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মমেক হাসাপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় গেদু মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার পর বাড়ি ফেরার পথে বিকেলে প্রতিপক্ষের লোকজন গেদু মিয়ার ওপর হামলা চালায়। লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় গেদু মিয়াকে। পরে তাকেও উদ্ধার করে মমেক হাসাপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান গেদু মিয়া। আর তার ছেলে রাইকুল এখনো মমেক হাসাপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

আজ মঙ্গলবার সকালে সানোয়ার ফকির বলেন, ময়নাতদন্ত শেষে বিকালে মরদেহ নিয়ে রওনা দিতে পারব। পরে এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে। 

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, গত বৃহস্পতিবার ছেলের ওপর হামলার ঘটনায় গেদু মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেছিলেন। পরে তার ওপর হামলা হয়েছে ও গতকাল রাতে গেদু মিয়া মারা গেছেন বলে জানতে পেরেছি। এ নিয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর