ধানখেত নষ্ট করেছিল গরু, প্রতিবাদ করায় কৃষককে হত্যা

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১০:২৭ এএম

নেত্রকোণার মদনে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের পিটুনিতে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার নায়েকপুর হাওরে বোরো ধানের জমিতে এ ঘটনা হয়।

নিহত কৃষক বাচ্চু তালুকদার (৬০) নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়,  নায়েকপুর হাওরের বন্ধকী জমিতে চলতি বোরো মওসুমে  ধান আবাদ করেছিলেন বাচ্চু তালুকদার কিন্তু গত কয়েক দিন ধরে পাশের মাখনা গ্রামের লোকজনের গরু এসে তার জমির ধান খেয়ে ক্ষতিগ্রস্ত করে আসছিল। বিষয়টি মাখনা গ্রামের লোকজনকে তিনি কয়েকবার জানান। এতে তিনি কোনো সুফল পাননি। 

বৃহস্পতিবার ঘটনার সময় বাচ্চু তালুকদার তার জমিতে গেলে দেখতে পান সব ধান গরু খেয়ে তছনছ করে রেখেছে। এসময় গরুর ধান খাওয়া নিয়ে মাখনা গ্রামের করিল ইসলামের সঙ্গে বাচ্চু তালুকদারের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে করিল ইসলামসহ মাখনা গ্রামের লোকজন বাচ্চু তালুকদারকে  লাঠি দিয়ে গুরুতর আহত করে। এতে  ঘটনাস্থলেই বাচ্চু তালুকদারের মৃত্যু হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর