বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল একজনের

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম

নেত্রকোণার খালিয়াজুরীতে ধনু নদে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ধনু নদের জগন্নাথপুরের ফেরিঘাটের পাশে এ ঘটনা হয়।

নিহত মৎস্য শিকারী হলেন– ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫)। তিনি এসময় একই এলাকার মুজিবুর রহমানসহ তিনজন সঙ্গে মাছ ধরছিলেন।

মুজিবুর রহমান জানান, আজ সকালে তারা তিনজন সিএনজিচালিত অটোরিকশায় চড়ে নিজ এলাকা থেকে বরশি দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে খালিয়াজুরীর ধনু নদে রওয়ানা হন। পথে ফজরের আযানের সময় নেত্রকোণার মদনের হাওরের প্রবেশপথ উচিতপুর ঘাটে স্থানীয় মসজিদে নামায আদায় করেন। পরে খালিয়াজুরীর জগন্নাথপুর গোদারাঘাট এলাকায়  গিয়ে  বড়শি দিয়ে মাছ ধরা শুরু করেন। সকাল সোয়া ৯টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে মোতালিব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, ‘বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

 

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর