নেত্রকোণায় বজ্রপাতে আরও ২ জনের মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে পৃথকস্থানে আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে খালিয়াজুরীতে আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতে তিনজনের মৃত্যু হলো।

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম

নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে পৃথকস্থানে আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে খালিয়াজুরীতে আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতে তিনজনের মৃত্যু হলো।

মারা যাওয়া দুইজন হলেন–উপজেলার সাতগাঁও গ্রামের নেকবর খাঁয়ের ছেলে কৃষক মোনায়েম খাঁ পালান (৫০) ও সিরাজগঞ্জের সদরের আকনাদিগীর চরের অফিকুল মন্ডলের ছেলে কৃষি শ্রমিক শুভ মন্ডল।

মৃতদের মধ্যে মোনায়েম খাঁ বেলা পৌনে ১টার দিকে এবং সোয়া ১টার দিকে শুভ মন্ডল মারা যান।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামের একজন মাছ শিকারি মারা যান। তাঁর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামে।

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাচ্ছিলেন মোনায়েম খাঁ পালান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

অপরদিকে কৃষ্ণপুর হাওরে ধান কাটছিলেন শুভ মন্ডল। সেখানেও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতের আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান শুভ। তিনি সিরাজগঞ্জ থেকে নেত্রকোণার হাওরে ধান কাটতে এসেছিলেন।

মৃতদের বিষয়টি নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, নিহতদের মধ্যে একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর