১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: সেই শিক্ষক কারাগারে

আপডেট : ০৬ মে ২০২৬, ০৮:০৪ পিএম

নেত্রকোণার মদনে মাদরাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী এক ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় ওই শিক্ষককে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি উপজেলার হযরত ফাতেমাতুজ্জহুরা মহিলা কওমি মাদরাসার শিক্ষক আমান উল্লাহ সাগর।

বুধবার সন্ধ্যায় নেত্রকোণার মদন আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল হাকিম মোহসিনা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালতের জিআরও সোহরাওয়ার্দী।

এর আগে, মঙ্গলবার রাত সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে শিক্ষক সাগরকে ময়মনসিংহ র‍্যাব-১৪ গ্রেপ্তার করার পর আজ বিকালে থানা–পুলিশের কাছে হস্তান্তর করে।

আদালতের জিআরও সোহরাওয়ার্দী জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামি সাগরকে জিজ্ঞাসাবাদের জন্যে ৭ দিনের রিমান্ড চেয়েছেন। রিমান্ডের শুনানির জন্য আগামীকাল ৭ মে পরবর্তী তারিখ নির্ধারণ করে দিয়েছেন বিচারক।

মামলার তদন্ত কর্মকর্তা নেত্রকোণা মদন থানার এসআই আক্তারুজ্জামান জানান, গত ২৩ এপ্রিল থানায় সাগর ও তার ভাই মামুন মিয়াকে আসামি করে মামলাটি করেন ওই ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর